২৬/০২/২০২৬, ১৮:৫৬ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৮:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁয় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নওগাঁর রানীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে রানীনগর কেন্দ্রীয় বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আলমগীর কবির।

দোয়া পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে আলমগীর কবির বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি গণতন্ত্র, মানবাধিকার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। আজ তিনি গুরুতর অসুস্থ। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া এখন সবচেয়ে বড় শক্তি। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং আবারও দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি নেতা আল ফারুক জেমস, বিএনপি নেতা নজরুল ইসলাম মাষ্টারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁ-৫ আসনে ধানের শীষ পেলেন জাহিদুল ইসলাম ধলু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন