২৬/০২/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এমন প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা, এ প্রশ্ন অবান্তর। তিনি বলেছেন, যেহেত তিনি (তারেক রহমান) ভোট (নির্বাচন) করতে চেয়েছেন, তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণহত্যার বিচার চলমান। দ্রুত যেন ট্রায়াল শেষ হয়, আমরা সে লক্ষ্যে যা যা করণীয়, তার সবই করেছি। বিচার বিঘ্নিত করা বা বিলম্বিত করার কোনো সুযোগ নেই।

শৈলকুপা উপজেলা হাজী কল্যাণ সংস্থার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান টুলু। এসময় উপজেলার বিভিন্ন এলাকার হাজী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

পড়ুন: জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য: প্রেস সচিব

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন