১০/০২/২০২৬, ১:৫৯ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ১:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

যশোরের কেশবপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আলতাপোল ও ভোগতি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলো কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন পলাশ,
মুলগ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল ও আলতাপোল গ্রামের নজির বিশ্বাসের ছেলে উজ্জল বিশ্বাস।

পুলিশ জানায় শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভোগতি গ্রামের আলমগীর হোসেন ও জাহাঙ্গীর হোসেন পলাশ, মূলগ্রামের রাসেল, এবং আলতাপোল গ্রামের উজ্জলের বাড়িতে একযোগে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি আমেরিকার তৈরি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দেশীয় রামদা, খুর, চায়নিজ কুড়াল, চাপাতি সহ মোট ২০টির বেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও অপরাধের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও ৩০ পিস ইয়াবা এক কেজি গাজা উদ্ধার করে যৌথবাহিনী।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ জানান উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য শুক্রবার সকালে কেশবপুর থানায় জমা দিয়েছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট আদালতে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরে পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলিসহ যুবক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন