20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এদেশের মানুষ আলেমদেরকে মহব্বত করে কিন্তু তাদেরকে ভোট দেয় না : ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন

এদেশের মানুষ আলেমদেরকে মহব্বত করে, ঈমানদারদেরকে মহব্বত করে, তাদের কথা মেনে চলে কিন্তু ভোট দেন না। ভোটে দাঁড়ালে তিনি পান আড়াই হাজার আর যিনি নির্বাচিত হয়েছেন তিনি পান ৬৩ হাজার। কারণ আলেমদের সাথে পাবলিকের জনসম্পৃক্ততা নাই। পাবলিক কানেক্টিভিটি বাড়াতে না পারলে এই সমাজ পরিবর্তন করা যাবেনা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার রাতে কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার উদ্যেগে স্থানীয় আজিম উদ্দিন স্কুল মাঠে ২ দিন ব্যাপি এক সিরাতুন্নবী মাহফিলে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরোও বলেন, আমি মনে করি রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায় আলেমদেরকে এগিয়ে আসতে হবে। এই যে আমি ১৬ মাস পেরিয়ে গেল আমি বুকে হাত দিয়ে বলতে পারি এক টাকা ঘুষ খাইনি। অথচ কোটি কোটি টাকা উপর আমি বসে আছি। টাকা অনেক গরম এই গরম সহ্য করা খুব কঠিন, একমাত্র আলেমরাই পারবে এই গরম সহ্য করতে। আমার মন্ত্রণালয়ে গত বছর সাড়ে ৮ কোটি টাকা আমি হাজীদের কে ফেরত দিয়েছি। ৩৮ কোটি টাকা এজেন্সিকে ফেরত দিয়েছি। হাজীদের মক্কা মদিনা যে বাড়িতে থাকবেন বাড়িভাড়া আমরা সরাসরি বাড়ির মালিকদের সাথে কথা বলেছি। মাঝখানে কোন দালাল ধরিনি দালাল নাই। অনেক টাকা আমাদের সেভ হয়েছে। এখানে প্রায় আমাদের ছয় কোটি ৬২ লক্ষ টাকা সেভ হয়েছে। গত বৎসর যা ফেরত দিয়েছি এ বছর আরো বেশি ফেরত দিতে পারব বলে দাবি করেন ধর্ম উপদেষ্টা।

সিরাতুন্নবী মাহফিলে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ এর সভাপতিত্বে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

পড়ুন: শীতের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

দেখুন: ভারতের শীর্ষ ধনীর ছেলের চিড়িয়াখানা কাণ্ড

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন