বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) বাদ আসর চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সম্মেলন কক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করে সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ।
মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ব্যবসায়ী নেতা, বিভিন্ন পেশার মানুষসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁর সুস্থতা জাতির প্রত্যাশা। তাঁকে সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান তারা।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম, আহ্বায়ক, সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরাম, চেম্বারের সভাপতি জনাব আব্দুল ওয়াহেদ, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ খাইরুল ইসলাম, পরিচালক মোঃ বাহারাম আলী, আলহাজ্ব মোঃ শুকুরুদ্দিন, মোঃ মনিরুল ইসলাম মনি, মোঃ এম কোরাইশী মিলু, সাবেক পরিচালক শাজাহান আলী, ব্যবসায়ী শামসুল হক গানু, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক উদ্দিন ইতি, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনহারসহ অন্যান্যরা।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।
পড়ুন- গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল! উত্তরাঞ্চলের সাথে যোগাযোগ বন্ধ


