কুড়িগ্রামে গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বাড়ছে। প্রতিদিন ভোরে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাচ্ছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় সন্ধ্যা নামার পর থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে আরও বেশি। যদিও বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা কিছুটা বেড়ে স্বাভাবিক আবহাওয়া ফিরে আসে।
শীতের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে চরাঞ্চলের বাসিন্দাদের ওপর। চারদিকে খোলা ও নিচু এলাকার কারণে সেখানে ঠান্ডার তীব্রতা তুলনামূলকভাবে বেশি। ঠান্ডা বাড়ায় সন্ধ্যার পর গ্রামাঞ্চলের হাট-বাজার, রাস্তাঘাট ও স্বাভাবিক কার্যক্রমও আগের তুলনায় কমে গেছে।
রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা দ্রুত কমতে থাকে। রোববার সকাল ৬টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।”
পড়ুন: ভারতের গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৩ জনের
আর/


