২৪/০২/২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
25.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে ইসির বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে বৈঠকে বসতে যাচ্ছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

সভায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাবসহ মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় এবং ভোটের তারিখ নিয়ে বিস্তারিত পর্যালোচনা হবে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতির সার্বিক অগ্রগতি, পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা–নেওয়ার সময়সূচিও চূড়ান্ত করা হবে।

ইসি ইতোমধ্যে তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় প্রস্তুতি হিসেবে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা ও আন্তঃমন্ত্রণালয় বৈঠক সম্পন্ন করেছে। প্রচলিত নিয়ম অনুসারে নির্বাচন প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে ১০ ডিসেম্বর কমিশনের সদস্যরা বঙ্গভবনে যাবেন। এর পর কয়েক দিনের মধ্যেই সিইসি নির্বাচন ও গণভোট—উভয়ের তফসিল ঘোষণা করবেন।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। ডিসি, ইউএনও, এসপি, ওসি পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। তফসিল ঘোষণার পর পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আরও পরিবর্তনের পদক্ষেপ নিতে পারে ইসি।

কমিশনের রবিবারের বৈঠক এবং রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর দুই ভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

পড়ুন: খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন