বিজ্ঞাপন

গুমের মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সেনা কর্মকর্তাসহ মোট ১৩ জনের বিরুদ্ধে আজ রোববার (৭ ডিসেম্বর) অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সকালেই শুনানি ও পরবর্তী আদেশ দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ২৩ নভেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে। শুনানিকে সামনে রেখে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হবে।

১৩ আসামির মধ্যে ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক—মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী—বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। তাদের ঢাকা ক্যান্টনমেন্টে সরকার ঘোষিত বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হবে। মামলায় ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকও আসামি হিসেবে অন্তর্ভুক্ত।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ কুষ্টিয়ায় জুলাই গণ–অভ্যুত্থানকালে ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

পড়ুন: ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল ৯০০

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন