24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২৩:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুর ৩ আসনে জামায়াতের ছাত্র-যুব সমাবেশ

জামাত ক্ষমতায় গেলে মাদককে যাদুঘরে রেখে লোকজনকে দেখানো হবে। দেশের কোথাও মাদক খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ হবে উন্নত,সমৃদ্ধ ও ইনসাফপূর্ন একটি দেশ।’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: সালাহউদ্দিন আইউবী।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) গাজীপুরের শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা জামায়াত আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

একটি দলকে উদ্দেশ্য করে তিনি বলেন,’আগামী নির্বাচনে একটি দল নিশ্চিত পরাজিত হবে জেনে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু করেছে এবং হুমকি ধামকি দিচ্ছে। ভোট কেন্দ্রে যাওয়া যাবে না বলছে। আমি স্পষ্ট করে বলতে চাই, সামনে নির্বাচনের সময় প্রতিটি ভোটারের ঘরে ঘরে গিয়ে আমাদের প্রার্থীর ছালাম পৌঁছে দিতে হবে। একই সাথে ভোটের দিন প্রাপ্ত ভোট সংরক্ষণের জন্য আমাদের যুব সমাজকে প্রস্তুত থাকতে হবে।’

তিনি বলেন,’ আমরা বাংলাদেশকে শান্তির নীর বানাতে কাজ করবো ইনশাআল্লাহ। কেউ বিশৃঙ্খলা করলে আমরা চুপ করে থাকবো না। বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবো।’

গাজীপুর জেলা জামাতের নায়েবে আমির আব্দুল হালিমের সভাপতিত্বে এবং শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন, গাজীপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান আকর্ষন ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

ইসলামী ছাত্রশিবির গাজীপুর শাখার সভাপতি ইয়াছিন আরাফাত, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ উল্লাহ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজহারুল হক মোল্লা, কাপাসিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ মোল্লা,গাজীপুর সদর উপজেলা আমীর মোঃ আলাউদ্দিন, নায়েবে আমীর প্রফেসর আবদুল বারী, সাবেক ছাত্রনেতা মো. কামরুজ্জামান, যুব বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইসলামি ছাত্রশিবিরের শ্রীপুর উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই গাজীপুর ৩ সংসদীয় আসনের বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন সহকারে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা।

এর আগে সকালে একই মাঠে অনুষ্ঠিত হয় মহিলা সমাবেশ এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর ৩ (শ্রীপুর-সদর আংশিক) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডক্টর জাহাঙ্গীর আলম।

পড়ুন: কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

দেখুন: মুরগী কিনেই টাকা শেষ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন