০১/০৩/২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুর ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৪ নং ইকড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন, আপসহীন ও কারা-নির্যাতিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার স্থানীয় এলাকায় আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তার অবদান স্মরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন চাঁদ ( মাস্টার)।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন।

তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া জাতির গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জীবনভর লড়াই করেছেন। আমরা তার সুস্থতার জন্য দোয়া করছি এবং সামনে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুমন হাওলাদার, সাবেক সদস্য, পিরোজপুর জেলা বিএনপি, মাইনুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক, ইকড়ী ইউনিয়ন বিএনপি,মিজান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক, ইকড়ী ইউনিয়ন বিএনপি, সাইদুল ইসলাম, যুবদল নেতা, ইকড়ী ইউনিয়ন

দোয়া পরিচালনা শেষে উপস্থিত নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।

পড়ুন- নোয়াখালী হানাদারমুক্ত দিবস আজ

দেখুন- সিনেমাকেও হার মানায় আব্দুল্লাহর জীবন সংগ্রাম!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন