ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের চক রামপুর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭(ত্রিশাল) আসনের “ধানের শীষের” মনোনীত প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন।
চকরামপুর ব্যবসায়ী সমিতির সভাপতি ও রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা সরকারের সভাপতিত্বে ও আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া,যুগ্ম আহবায়ক আতাউর রহমান শামীম,আনিছুজ্জামান মৃর্ধা,আব্দুল মতিন,রামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মুজিবুল হক সরকার প্রমুখ।
প্রধান অতিথি বলেন আগামী নির্বাচন হবে শান্তিপুর্ন সুষ্ঠ তাই আপনারা ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়নসহ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ভুমিকা রাখবেন। ডা: লিটন বলেন আমি ২৪টি বছর ধরে আপনাদের সাথে ছিলাম আগামীতেও আপনাদেরকে সাথে নিয়ে পাশে থাকবো।
পড়ুন- গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে ভয়াবহ আগুন
দেখুন- এতদিন নির্বাচনের কথা বলা দলের এখন ভিন্ন সুর: জামায়াত আমির |


