20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চন্দ্রগঞ্জে কবরস্থান থেকে ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার, বিদায়ী ওসির বক্তব্য নিয়ে বিতর্ক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়াপুর এলাকায় একটি কবরস্থান থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (৭ ডিসেম্বর) সকালে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কবরস্থানে অভিযান চালিয়ে কাগজে মোড়ানো অবস্থায় ৫টি রাইফেল ও ১টি এলজি উদ্ধার করা হয়। অস্ত্রগুলো মাটির নিচে পুঁতে রাখা ছিল।

ঘটনার পর সাংবাদিকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন সদ্য বিদায়ী চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান। তবে তিনি বর্তমানে লক্ষ্মীপুর জেলা পুলিশ থেকে অব্যাহতি নিয়ে ফেনীতে যোগ দিয়েছেন।


এ নিয়ে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে তৈরি হয় মতবিরোধ। লক্ষ্মীপুর জেলা পুলিশের মিডিয়া গ্রুপে এ বিষয়টি নিয়ে মন্তব্য করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি লেখেন, “আমরা কি ব্রিফিং বাদ দিয়ে দেবো? আপনারা ওসি চন্দ্রগঞ্জ হিসাবে যার বক্তব্য নিয়েছেন, তিনি গতকালই ফেনীতে জয়েন করেছেন। বিস্তারিত না জেনে ছবি-ভিডিও দেখে নিউজ করলে বলার কিছু নেই।”


এদিকে, বিদায়ী কর্মকর্তার বক্তব্য প্রচার করা ঠিক হয়েছে কিনা- এ বিষয়েও মিডিয়া গ্রুপে আলোচনা করেন জেলার একাধিক সাংবাদিক। বিষয়টি নিয়ে জেলায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পুলিশের পক্ষ থেকে এখনও এ ঘটনায় আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং হয়নি।


স্থানীয়রা জানিয়েছেন, চন্দ্রগঞ্জ ও আশপাশের এলাকায় এখনো বহু অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী সক্রিয় রয়েছে। এলাকাটিকে পূর্বাঞ্চলীয় ‘অস্ত্র হাব’ বলেও আখ্যায়িত করা হয়। তাদের দাবি, নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু ভোটের পরিবেশ ব্যাহত হতে পারে।

এর আগে ১ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশ একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।


স্থানীয়দের আহ্বান, নির্বাচনের আগে চন্দ্রগঞ্জ ও আশপাশের এলাকার সব অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হোক।
এর আগে সদস্য বিদায়ী চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম নোমান বলেন, উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ভোরে আলায়াপুর কবরস্থানে অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন। উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। তবে এগুলো কারা রেখেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

পড়ুন- তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্ত্রীকে নৃশংসভাবে হত্যা

দেখুন- শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে চমকপ্রদ তথ্য দিলো ভারত! |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন