সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানায় প্রায় ১ কোটি টাকা মূল্যের ৯০০ গ্রাম হেরোইন রাখার অভিযোগে রফিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে৷
বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামীর উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামী রফিকুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুরের ডিমভাংগা গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো: আনিছুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, আজকে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৮ এর ৩৬ (১) এর টেবিলের ৮ (গ) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামী রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচরের নেছারিয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টস্থ সড়কে মাদক বিরোধী অভিযান চালায় র্যাব-১২ সদস্যরা। এ সময় নাটোর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিথি পরিবহনের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯০০(নয়শত) গ্রাম হেরোইনসহ মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। পরে এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাব-১২’র ডিএডি মো: আমজাদ আলী বাদী মামলাটি দায়ের করে। আদালত দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।
পড়ুন : আসিয়ানের খাদ্যবাজারে বাংলাদেশের বড় সম্ভাবনা, বাধা শুল্ক ও সনদ
সা/


