20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনের তফসিল ঘোষণা এ সপ্তাহেই, ভোটের সময় বাড়বে ১ ঘন্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা ও ভোটের সময় এক ঘন্টা বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বিজ্ঞাপন

রোববার (০৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে কমিশন সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভোটের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রবাসীদের ব্যালট ছাপানো হবে কাল, পাঠানো হবে পরশু থেকে।

ইসি সানাউল্লাহ বলেন, তফসিল উপলক্ষ্যে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করা হবে। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেব।

তিনি আরও বলেন, এবার রাতের ভোটের মত কোন ঘটনা ঘটবে না। ভোটের আগের রাতে ব্যালটসহ সকল সামগ্রী পাঠানো হবে কেন্দ্রে।

তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের তালিকা প্রস্তুত করেছে। এই তালিকায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং সরকারি প্রতিষ্ঠান ও সরকারি ব্যাংকের কর্মকর্তারা যুক্ত থাকবেন। বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত রিজার্ভে রাখা হবে। আগের নির্বাচনগুলোর মতো সব কেন্দ্রে নির্বাচন সামগ্রী ও ব্যালট পেপার আগের রাতেই পৌঁছে যাবে।

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। 

পড়ুন: গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা : ট্রাইব্যুনালকে চীফ প্রসিকিউটর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন