০৯/০২/২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
20 C
Dhaka
০৯/০২/২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে মন্টু সরদার (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ভালকি ব্রিজ এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মন্টু রুকিন্দীপুর ইউনিয়নের চকরোয়ার গ্রামের সেকেন্দার সরদারের ছেলে। দুর্ঘটনার সময় তার পরনে ছিল কালো রঙের জ্যাকেট। ট্রেনের ধাক্কায় তার মাথা থেঁতলে বিকৃত হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মন্টুর মানসিক সমস্যার ছিল। সকালে প্রায় ১০টার দিকে তিনি ভালকি ব্রিজ এলাকায় রেললাইনের ওপর হাঁটছিলেন। সেই সময় রাজশাহী থেকে চিলাহাটি গামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি হুইসেল বাজালেও তিনি তা বুঝতে বা শুনতে পারেননি। ফলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যান।

আক্কেলপুর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, তিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকটি মারা গেছে। লাশ পরিবার নিয়ে যাওয়ায় সান্তাহার রেলওয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে আসেনি।

পড়ুন- আটটি কুকুরছানা হত্যা মামলায় সেই নিশি রহমানের জামিন মঞ্জুর

দেখুন- সুদানে কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্থানে হা/ম/লা, ৪৬ শিশুসহ নি/হ/ত ১১৪ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন