32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লিটারে ৬ টাকা বাড়িয়ে আজ থেকে বিক্রি হবে বোতলজাত সয়াবিন তেল

দেশের বাজারে ভোজ্যতেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে নতুন মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হচ্ছে।

বিজ্ঞাপন

রোববার (৭ ডিসেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দামে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের পাশাপাশি পাম তেলের মূল্যও বেড়েছে।

নতুন মূল্য অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ৬ টাকা বেড়ে এখন ১৯৫ টাকা, খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ৭ টাকা বেড়ে ১৭৬ টাকা এবং খোলা পাম তেল লিটারপ্রতি ১৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৬৬ টাকায়। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৩ টাকা বেড়ে এখন ৯৫৫ টাকা।

এর আগে, ঘোষণাহীনভাবে তেলের দাম বাড়িয়ে ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন ব্যবসায়ীরা। বাজারে নতুন করে আসা পাঁচ লিটারের সয়াবিন তেল বিক্রি হয়েছে ৯৬৫ টাকায়, যেখানে আগের দাম ছিল ৯২২ টাকা। একইভাবে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম বাড়িয়ে ১৯৮ টাকা করা হয়, যা এতদিন ১৮৯ টাকায় বিক্রি হচ্ছিল।

ঘোষণাহীনভাবে দাম বৃদ্ধির বিষয়ে বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, কোনো ব্যবসায়ী এককভাবে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন