বিজ্ঞাপন

রাত ৮টার মধ্যে দোকান বন্ধে আখাউড়ায় প্রশাসনের অভিযান

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার রাত ৯টার দিকে পৌরশহরের সড়কবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিলউদ্দিন মাহমুদ। এ সময় রাত ৮টার মধ্যে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা ব্যবসায়ীদের জানানো হয়।

অভিযানে কোনো ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়নি। তবে সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযান চলাকালে আখাউড়া থানা পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন