রাজধানীর ঢাকা আজ বায়ুদূষণের মাত্রায় বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে নাম লেখালো। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৯টায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমানের মান ২৭১ পয়েন্ট, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থান নির্দেশ করে।
আইকিউএয়ার-এর বায়ুমান সূচকে ঢাকা ১২৫টি শহরের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে।ঢাকার পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো, যার বায়ুমানের মান ২৬০। ভারতের দিল্লি ২৫১ পয়েন্ট নিয়ে তৃতীয়, কলকাতা ২৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ এবং পাকিস্তানের লাহোর ২০২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
উল্লেখ্য, এ সমস্ত শহরেই বায়ুমানের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।একিউআই স্কোরের মাধ্যমে প্রতিদিনের বাতাসের মান নির্ধারণ করা হয়, যা মানুষকে জানায় বাতাস কতটা নির্মল বা দূষিত এবং স্বাস্থ্য ঝুঁকি কতটা হতে পারে।
পড়ুন: বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী
আর/


