বিজ্ঞাপন

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের একটি বাসার ৭তলায় গেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন।

নিহতদের এক আত্মীয় বলেন, ‘বাড়ির গৃহকর্মীই তাদের ছুরিকাঘাত করেছে বলে আমাদের ধারণা। সকালে ফ্ল্যাটে গিয়ে দেখি ঘরের মধ্যে তাদের মরদেহ পড়ে আছে।’

মরদেহ সোহরাওয়ারর্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান ওই আত্মীয়।

পড়ুন: শেখ হাসিনার ‘হেভিওয়েট’ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ট্রাইব্যুনালে ১৭ জন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন