১৭/০২/২০২৬, ১৩:৫৭ অপরাহ্ণ
27 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৩:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সিইসির ভাষণ চূড়ান্ত, কাল-পরশুই তফসিল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণাকে সামনে রেখে ভাষণ চূড়ান্ত হয়েছে। আগামীকাল বা বৃহস্পতিবারে তফসিল ঘোষণা হবে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

ইসি জানায়, স্থগিত হওয়া প্রতীক পোস্টাল ব্যালটে থাকবে না। তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেয়া হবে বলেও জানানো হয়।

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করবেন। তফসিলে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন ধার্য করা হতে পারে বলে জানা গেছে। তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বধীন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম ভোটের অভিজ্ঞতা নিতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। প্রথম ধাপেই জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন দিয়ে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে যাচ্ছে এ কমিশন।

পড়ুন: রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান প্রধান উপদেষ্টার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন