দুর্নীতির বিরুদ্ধে যুবশক্তির সঙ্গে একত্রিত হওয়া, আগামীকালের সততাকে রূপ দেওয়া”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
মঙ্গলবার দুপুরে ‘দুর্নীতির বিরুদ্ধে জামালপুর’-এর উদ্যোগে স্থানীয় বকুলতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারি চত্বরে সমবেত হয়। সেখানে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের পর্ষদ–উপদেষ্টা প্রধান মো. আবু সায়েম হীরা, পর্ষদ সদস্য নুরনবী ইসলাম নুর এবং ছাত্র সংগঠক জাকিয়া পারভীন জেরিন। বক্তারা সমাজের সর্বস্তরে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার গুরুত্ব তুলে ধরেন।
দিবসটি উপলক্ষে পরে ব্রক্ষ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার পাশাপাশি পরিবেশ–বান্ধব কার্যক্রমও নাগরিক দায়িত্ববোধকে শক্তিশালী করে।
জামালপুরবাসীর সক্রিয় অংশগ্রহণে দিনব্যাপী এসব কর্মসূচি দুর্নীতি প্রতিরোধে নতুন অনুপ্রেরণা যোগায়।
পড়ুন: দুর্গাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ
ইম/


