বিজ্ঞাপন

জামালপুরে রোকেয়া দিবসে সমতার আহ্বান

অদম্য নারী-পুরুষ” কার্যক্রমের অংশ হিসেবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো, পারিবারিক মূল্যবোধকে লালন করা এবং প্রযুক্তির জ্ঞানসম্পন্ন ও সতর্ক ব্যবহার নিশ্চিত করা জরুরি।

সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে—সমতাভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

পড়ুন: দুর্গাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন