২৮/০২/২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযান

দিনাজপুর পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর দিনাজপুর এর উদ্যোগে পার্বতীপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন মাহমুদ হুসাইন রাজ, সহকারী কমিশনার (ভূমি), পার্বতীপুর, পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্স অফিসার জনাব . রুনায়েত আমিন রেজা।

উক্ত অভিযানে অবৈধভাবে পরিচালিত মেসার্স ভাই ভাই ব্রিকস, ঢেরেরহাট, পার্বতীপুর নামক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ( সংশোধিত ২০১৯) মোতাবেক মোট ৫,০০,০০০/- টাকা জরিমানা ধার্য্য ও তাৎক্ষণিক আদায় করা হয় এবং মেসার্স এ আর বি ব্রিকস, দক্ষিণ পলাশবাড়ী, পার্বতীপুর ও মেসার্স সততা ব্রিকস, ঢেরেরহাট, পার্বতীপুর নামক ২ টি ইটভাটার চিমনী সম্পূর্ণভাবে ভেঙ্গে দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনা সদস্য, দিনাজপুর ক্যাম্প, র‌্যাব ১৩ ব্যাটালিয়ন, দিনাজপুর, পার্বতীপুর উপজেলার পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্য। পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পরিবেশ অধিদপ্তরের কর্তৃপক্ষ।

পড়ুন- কুড়িগ্রামে চাইল্ড নট এ ব্রাইড প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

দেখুন- এক্সকে জরিমানা, ট্রাম্প বললেন ভুল পথে এগোচ্ছে ইউরোপ | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন