ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.রায়হান কবির ১৩ টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেছেন।
মঙ্গলবার বিকেলে জেলার সদর উপজেলার খানপুর সরকারী প্রথমিক বালিকা ও বালক বিদ্যালয় সহ ছয়টি ভেন্যুর আওতাধীন ১৩ টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন সহ আরও অনেকে, নারায়ণগঞ্জ; কোম্পানি কমান্ডার, র্যাব; উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সদর; জেলা নির্বাচন কর্মকর্তা , নারায়ণগঞ্জ ; জেলা প্রশাসন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জে পাঁচটি আসনে ৭ শ’ ৯৭ টি ভোট কেন্দ্র রয়েছে। আমরা কেন্দ্র গুলো পরিদর্শন করে দেখছি যোগাযোগ ব্যবস্থা কেমান, কেন্দ্র গুলোর অবকাঠামো কেমন, নিরাপত্তা ব্যবস্থা কেমন। কি ধরনের ব্যবস্থা নেয়া দরকার সে বিষয় গুলো আমরা দেখলাম। পুরো জেলা জুড়ে কেন্দ্র গুলো দেখা হবে।
পড়ুন- দিনাজপুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযান
দেখুন- বাশার পরবর্তী সিরিয়ার এক বছর: স্বপ্নের শুরু, চ্যালেঞ্জের বাস্তবতা |


