32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৩:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়াকে কারাগারে পয়জন দিয়ে অসুস্থ করে তুলেছে: ইঞ্জিনিয়ার শ্যামল

বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল অভিযোগ করে বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া কারাগারে সুস্থ অবস্থায় গিয়েছিলেন। কিন্তু কারাগারে সেই ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়াকে পয়জন দিয়ে অসুস্থ করে তুলেছে।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পৌর মুক্ত মঞ্চ ময়দানে আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার প্রিন্সিপাল ও জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহ।

জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় দোয়া মাহফিলে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল আরো বলেন, ‘খালেদা জিয়া আমাদের দলের নেত্রী নয়, এদেশের গণতন্ত্রের প্রতীক। সারা বাংলাদেশের গ্রামে-গঞ্জের মসজিদ-মাদরাসায়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ওনার জন্য প্রার্থণা হচ্ছে। এতে বুঝা যায় ওনি সারাদেশের গণ মানুষের মা।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান শহীদ হওয়ার পর দলে শূণ্যতা সৃষ্টি হয়। তখন খালেদা জিয়া ছিলেন গৃহবধূ। কিন্তু তারপরও দলের ও দেশের স্বার্থে দয়িত্ব নেন। প্রথম অনেকে ভেবেছিলো কিভাবে করবেন। ৮০’র দশকে ওনার আপোষহীন নেতৃত্বে গণমানুষের দল হিসেবে পরিচিত পায় বিএনপি। তখন বিএনপি করা ছিলো গর্বের বিষয়।

খালেদ হোসেন শ্যামল আরো বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া ২০১৭ তে লন্ডনে যান চিকিৎসার জন্য। তিনি জানতেন ফিরে এলে সাজা হবে। এরপরও দেশ ও দলের কথা চিন্তা করে দেশে আসেন।’

দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন- চরফ্যাশনে বেগম রোকেয়া দিবস পালিত

দেখুন- মাদারীপুরে ৬ বছ‌রের শিশুকে ব/লা/ৎ/কা/রে/র অভিযোগ | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন