০১/০৩/২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরের আটঘর কুড়িয়ানায় বিশেষ প্রার্থনা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানায় সনাতন ধর্মাবলম্বী জনগণের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) কুড়িয়ানা বাজার সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরে এ প্রার্থনার আয়োজন করেন আটঘর কুড়িয়ানার স্থানীয় সনাতনী জনগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি ও পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আহম্মেদ সোহেল মনজুর সুমন।

একই অনুষ্ঠানে প্রধান অতিথিকে সংবর্ধনা প্রদান করেন সনাতন ধর্মাবলম্বী স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। বক্তারা বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—তিনি গণতন্ত্র, মানবাধিকারের প্রতীক। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

বক্তারা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম স্মরণ করেন এবং তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন।

পড়ুন: জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

দেখুন: দিনাজপুরে ধুমধাম করে বট ও পাকুড় গাছের বিয়ে 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন