১০/০২/২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

১৩ মাস পর আটক ৬ জেলেকে হস্তান্তর করলো ভারত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশি মৎস্যজীবীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁদের হস্তান্তর করা হয়।

হস্তান্তর হওয়া মৎস্যজীবীরা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বাসিন্দা। তাঁরা হলেন, আবুল হোসেনের ছেলে রাসেল মিয়া (৩৫), বাহাদুর মিয়ার ছেলে বিপ্লব মিয়া (৪৫), ঈসহাক আলীর ছেলে মীর জাফর আলী (৪৫), ইছাক আলীর ছে‌লে বকুল মিয়া (৩২), ফকির আলীর ছেলে আমের আলী (৩৫) ও সলিমুদ্দিন বেপারীর ছে‌লে চাঁন মিয়া (৬০)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ নভেম্বর জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে ভুলক্রমে সীমান্ত অতিক্রম করে তাঁরা ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় স্থানীয় পুলিশ ও বিএসএফ তাঁদের আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁরা প্রায় ১৩ মাস সাজা ভোগ করেন। সাজা শেষে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে তাঁদের ফেরত দেওয়ার উদ্যোগ নেয়।

এরই প্রেক্ষিতে আজ সন্ধ্যায় শেরপুর ৩৯ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকার হাতিপাগার বিজিবি কোয়ার্টার মাস্টার মিজানুর রহমানের নেতৃত্বে ভারতের কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ছয় বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। এ সময় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : শেরপুরের ঝিনাইগাতীতে এক মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন