আব্দুল্লাহ আল লোমান,জামালপুর: আজ ১০ ডিসেম্বর, যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জামালপুর হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটির নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও বীর শহীদদের অবদান তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচি গ্রহণ করে।
পড়ুন: মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: সেই গৃহকর্মী গ্রেপ্তার
আর/


