বিজ্ঞাপন

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হটলাইনে প্রাপ্ত অভিযোগের প্রাপ্তির ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক এনামুল হক এর নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে হাসপাতালের নানা অসঙ্গতি ও অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

অভিযানটি পরিচালনা করেন দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হাসান। তার সঙ্গে ছিলেন সাগর কুমার সাহাসহ টিমের অন্য সদস্যরা।

পরে দুদকের সহকারী পরিচালক এনামুল হক বলেন, হটলাইন নাম্বারে প্রাপ্ত।অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের অনুমোদনের পর আমরা এখানে এসে অভিয়ান চালিয়ে অনিয়মের সত্যতা পাই।

অনিয়মের মধ্যে ছিলো, রোগীদের জন্য সরবরাহ করা খাবার পরিমাণে কম, খাবার রান্নার উপকরণ কম, চিকিৎসকদের অনুপস্থিতি, অপরিচ্ছন্ন পরিবেশ, সেবার নিম্নমান, ওষুধ বিতরণে অনিয়ম এবং রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা।

এছাড়া রোগীর বেডে সিট নম্বর না থাকা, রেজিস্টারে ওষুধ বিতরণের তথ্য গরমিলসহ একাধিক অনিয়ম নজরে আসে। একজন রোগীকে ৮টি ওষুধ দেওয়া হলেও ৩-৫টি পর্যন্ত বাইরে থেকে কিনতে হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে পাওয়া অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে বিস্তারিত প্রতিবেদন দুদক কমিশনে পাঠানো হবে। পরবর্তী ধাপে কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

পড়ুন: দলিত জনগোষ্ঠির প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

দেখুন: মার্কিন-রুশ সম্পর্কে নতুন অধ্যায়? ট্রাম্প কৌশলে ইতিবাচক মস্কো |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন