২৮/০২/২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ণ
17.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অতিরিক্ত পিপির উপর হামলার প্রতিবাদে আইনজীবী সমিতির মানব বন্ধন

ভোলার চরফ্যাশনে আদালত প্রাঙ্গণে এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরনের উপরে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চরফ্যাসন উপজেলা আইনজীবী সমিতি।

বিজ্ঞাপন

১০ ডিসেম্বর সকাল ১১ টায় চরফ্যাশন (চৌকি)আদালত চত্বরে মানববন্ধন করেন আইনজীবী সমিতির সকল আইনজীবীরা।

মানববন্ধনে আইনজীবীরা বলেন জি আর ৫২ /২৫ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজীব শাহরিয়ারকে গত ৮ ডিসেম্বর দুপুরে চরফ্যাশন উপজেলা পরিষদের নিচ থেকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের প্রতিবাদে দুইটার দিকে কতিপয় সন্ত্রাসী নিয়ে এডিশনাল পিপি হযরত আলী হিরনের উপর হামলা করে। এ হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদেরকে অনতিবিলমে গ্রেপ্তারের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট ছিদ্দিক উল্লাহ মাতব্বর, এডভোকেট তরিকুল ইসলাম এডভোকেট সালাউদ্দিন এডভোকেট মারুল হাসান নাবিল সরমান, এডভোকেট রায়হান, এডভোকেট মহিবুল্লাহ প্রমুখ।

এব্যাপারে এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ বলেন,আমি ৮ ডিসেম্বর চরফ্যাশন উপজেলা পরিষদে ইউএনও’র সাথে একটি মিটিং শেষে এডিশনাল জিপি এডভোকেট ছিদ্দিক মাতাব্বরসহ বের হলে সেখানে উপস্থিত নজরুল নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজীব শাহরিয়ার এডিশনাল জিপিকে বলে, তুই আমাকে মামলায় দিয়েছিস আমি তোকে দেখে নেব।

নিরাপত্তার স্বার্থে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আদালত চত্বর থেকে মো.সজিবকে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃত সজীবকে ছাড়াতে বিএনপির কয়েকজন নেতা অনুরোধ করলে আমি তাদের এ অনুরোধ না রাখায় বাধ্য হয়ে আমার উপর হামলা করে।

চরফ্যাশন থানার পুলিশ পরিদর্শক ( ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ) খলিলুর রহমান বলেন, প্রধান আসামীকে চরফ্যাশন উপজেলা চত্বর থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছি বাকিদেরকে অতি দ্রুত আটক করতে সক্ষম হবো।

পড়ুন: দলিত জনগোষ্ঠির প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

দেখুন: মার্কিন-রুশ সম্পর্কে নতুন অধ্যায়? ট্রাম্প কৌশলে ইতিবাচক মস্কো |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন