24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২২:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় বিএনপি নেতা রনি খানের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নেত্রকোনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ২টায় জেলা শহরের চকপাড়াস্থ কোর্ট স্টেশন এলাকায় নেত্রকোনার জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপি’র অন্যতম প্রভাবশালী নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি’র সার্বিক তত্বাবধানে নেত্রকোনা পৌরসভার নাগরিক সমাজ এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি’র সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান।

পরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দু’হাত তুলে দোয়া পরিচালনা করেন জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা আবুল কাশেম।

পড়ুন- যারা পরিবর্তন চায়, তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা জানাই আমাদের লক্ষ্য: মাসুদুজ্জামান

দেখুন- রাষ্ট্রপতির সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হয়েছে জানালেন ইসি সচিব | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন