১২/০২/২০২৬, ১৬:১২ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৬:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভারতীয় মদ, শাড়ি, চাদর ও গরু জব্দ করেছে ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ি, চাদর ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–৫৩ ব্যাটালিয়ন। রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার ভোর ৪টা পর্যন্ত পৃথক তিনটি অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজিবির ফতেপুর বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ৪৭ বোতল মদ জব্দ করে। একই সময় ব্যাটালিয়নের অধীনস্থ বাখেরআলী ও জহুরপুরটেক বিওপি’র দুইটি টহল দল সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৮টি শাড়ি, ৩১টি চাদর এবং ২টি গরু জব্দ করে।

বিজিবি জানায়, এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং শাড়ি, চাদর ও গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন- অসুস্থ মরিয়ম-গীতার পাশে চট্টগ্রামের ডিসি

দেখুন- ১২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো এনসিপি | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন