১৭/০২/২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৭/০২/২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরে কোরআন খানি ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় পিরোজপুরে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে পিরোজপুর পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ। সাধারণ সম্পাদক সরোয়ার হাওলাদারের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য বিএনপির সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপির জন্য নয় গণতন্ত্রকামী সমস্ত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির ক্রান্তিলগ্নে তিনি সবসময় আপসহীন নেতৃত্ব দিয়েছেন। আজ তিনি অসুস্থ; তার জন্য দেশের কোটি মানুষ দোয়া করছে। তারা আশা প্রকাশ করে বলেন, আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়াবেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সাংবাদিকদের নিরাপত্তা সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখবেন পিরোজপুরের পুলিশ সুপার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন