26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আতিফ আসলামের কনসার্ট বাতিল

উপমহাদেশের জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন আতিফ আসলাম নিজেই।

পোস্টে সংগীতশিল্পী জানিয়েছেন, আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং লজিস্টিকস ঠিকভাবে নিশ্চিত করা না যাওয়ায় তারা কনসার্টে অংশ নিতে পারছেন না।

বাংলাদেশি ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্ভব নয়।

প্রসঙ্গত, আগামী শনিবার (১৩ ডিসেম্বর) জমকালো এ কনসার্ট হওয়ার কথা ছিল। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের তার সঙ্গে মঞ্চ মাতানোর কথা ছিল দেশীয় ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারস এবং আরও কয়েকজন ফোক শিল্পীর।

বিজ্ঞাপন

পড়ুন : শেষ পর্যন্ত ঢাকায় আসছেন আতিফ আসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন