বিজ্ঞাপন

উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো- ১। শাহ আলম (৪৭), ২। মোঃ সোহেল রানা (৩০), ৩। মোঃ রাকিবুল হাসান (৩০), ৪। মোঃ ফারদীন ইসলাম (১৯), ৫। রাকিবুর হাসান (১৯) ৬। স্বাধীন প্রামানিক (৪১), ৭। মোঃ সুজন মিয়া (২৫), ৮। মোঃ সিয়াম আহমেদ, ৯। মোঃ লিটন মিয়া (২৭) ও ১০। মোঃ সোহেল রানা (১৯)। এসময় গ্রেফতারকৃত শাহ আলমের হেফাজত হতে ১৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯ জনকে গ্রেফতার করে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে শাস্তি প্রদান করা হয়। গ্রেফতারকৃত শাহ আলমকে উত্তরা পূর্ব থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন: নির্বাচনের সময় প্রার্থী চাইলে ব্যক্তিগত অস্ত্র রাখতে পারবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেখুন: হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস, ‘ভুয়া ভুয়া’ স্লোগান |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন