22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে ধান কর্তন ও নবান্ন উৎসব উদযাপন

‎দ্বীপের দেশে কৃষক হাসে, আমনের ফসল বেশ, নতুন ধানের পিঠা-পুলি খুশির নেইকো শেষ এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে ধান কর্তন ও নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন করা হয়েছে।

‎শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড চরনাজিমউদ্দিন এলাকায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই উৎসব উদযাপন হয়।

‎উৎসবে চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদার সভাপতিত্বে এবং উপজেলা কৃষি উপ-সহকারী সানাউল্লাহ আজমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন।

‎এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী,বিভিন্ন স্হানীয় ও জাতীয় পত্রিকার প্রতিনিধি এবং চরনাজিমুদ্দিন গ্রামের কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

‎উৎসবে অংশগ্রহণকারীরা ধান কর্তন ও নবান্ন পিঠা উৎসব উদযাপনে অংশগ্রহণ করে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন।

‎বক্তারা বলেন, নতুন ধান কেটে নবান্ন পিঠা উৎসব উদযাপন আমাদের কৃষিজীবীর আনন্দ এবং দেশের কৃষি ঐতিহ্যকে ধরে রাখার গুরুত্বপূর্ণ অংশ। পুরনো ঐতিহ্যকে সংরক্ষণ ও কৃষকের পরিশ্রমের স্বীকৃতি দিতে এই উৎসব আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন- ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল

দেখুন- ওসমান হাদির ঘটনায় প্রতিক্রিয়া জানালেন মঞ্জু |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন