বিজ্ঞাপন

বিনিয়োগকারীদের আবারও লভ্যাংশ বঞ্চিত করলো ম্যাকসন্স স্পিনিং

আগের দুই অর্থবছরের মতো ২০২৪-২৫ অর্থবছরেও বিনিয়োগকারীদের লভ্যাংশ বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড।

বিজ্ঞাপন

গতকাল (রোববার) বিকেলে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) মাধ্যমে ওই আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সার সংক্ষেপ অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৪২ পয়সা। আগের অর্থবছরে এই লোকসান হয়েছিল ৩ টাকা ৬৯ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির লোকসান বেড়েছে আড়াই গুণের বেশি। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাত্র ২ টাকা ৮৪ পয়সা।

২০২৪-২৫ অর্থবছরে এজেন্ডাগুলোতে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৪ ফেব্রুয়ারি বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জানুয়ারি।

এর আগে ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরেও লোকসানের কারণে বিনিয়োগকারীদের লভ্যাংশ বঞ্চিত করেছে ম্যাকসন্স স্পিনিং মিলস। ২০২১-২২ অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

পড়ুন: রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালের সঙ্গে ব্যবধানে বাড়াল বার্সেলোনা

দেখুন: ডিসেম্বরের ১৩ দিনে দেশে এলো দেড় বিলিয়ন ডলার রেমিট্যান্স

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন