বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করলো প্রসিকিউশন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড থেকে সাজা বাড়িয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমৃত্যু কারাদণ্ড থেকে সাজা বাড়িয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হয়েছে। আইন অনুযায়ী, ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রয়েছে। আশা করছি, এই সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি হবে। অবকাশকালীন ছুটির পর এটি নিষ্পত্তির জন্য চেম্বার আদালতে যাবে প্রসিকিউশন।

এর আগে গত ২৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে গাজী এম এইচ তামীম জানিয়েছিলেন, মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ৩ জনের সাজার রায়ের কপি প্রসিকিউশন হাতে পেয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে, তার বিরুদ্ধে আপিল করা হবে।

পড়ুন: ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন