১০/০২/২০২৬, ১৪:৩৭ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৪:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু

হাতির কন্টেন্ট বানাতে গিয়ে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। ১৫ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার মালাকোচার সোনাজুরি নামক এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম ফারুক মিয়া (৪০) । ফারুক মিয়া পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের সুরুজ আলীর ছেলে তিনি পেশায় একজন চা দোকানী হলেও সম্প্রতি বেশি আয়ের আশায় গাড়ো পাহাড়ের বিভিন্ন কন্টেন্ট তৈরি করছিলেন। ফারুক ১২ বয়সি এক কন্যা সন্তানের জনক।

বিজ্ঞাপন

স্থানীয় ও বন বিভাগ সূত্রে যানাযায়, উপজেলার বালিজুড়ি পাহাড়ের টিলায় সপ্তাহ দুয়েক ধরে ৩০ থেকে ৪০টি বন্য হাতি দল বেঁধে অবস্থান করছিল। আজ বিকেল তিনটার দিকে মালাকোচা সোনাজুরি নামক এলাকায় একটি বাগানে হাতিগুলো অবস্থান নিলে অতি উৎসাহী হয়ে খুব কাছে গিয়ে ভিডিও করতে যায় ফারুক মিয়া। এসময় হাতির পাল তার দিকে তেড়ে আসে এবং তাকে হামলা করে। এসময় হাতিটি পা ও সুর দিয়ে আঘাত করায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয়রা আরও জানান, ফারুক সম্প্রতি ফেসবুকে হাতির ভিডিও আপলোড করতে শুরু করেন এবং অনলাইনে ইনকামের আশায় গাড়ো পাহাড়ের বিভিন্ন কন্টেন্ট তৈরি করছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বসির মিয়া বলেন, ভিডিও করতে করতে একদম হাতির কাছে চলে যায় ফারুক। এসময় দৌড় দিতে গিয়ে সে মাটিতে পড়ে গেলে হাতি তার পা ও শুর দিয়ে ফারুকের মুখ, মাথা, পা ও পেটে আঘাত করে। পরে একটি ভ্যানগাড়ি দিয়ে তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

এ ব্যাপারে শ্রীবরদী বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, সম্প্রতি অতি উৎসাহি কিছু কন্টেন্ট ক্রিয়েটর বনে উৎপাত শুরু করেছে। তারা হাতিকে উত্ত্যেক্ত করছে। আমরা মাইকিং করছি, প্রচারনা করছি এবং সীমিত জনবল দিয়ে প্রতিরোধের চেষ্টাও করছি। আজ বিকেল তিনটার দিকে ভিডিও করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিবাররের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিদুল ইসলাম বলেন, হাতির আক্রমণে ফারুক নামের একজন ব্যাক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে আমরা তাকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু তার অবস্থা ক্রিটিকাল থাকায় তা আর সম্ভব হয়নি। বর্তমানে তার লাশ হাসপাতালে রয়েছে।

ঘটনার ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

পড়ুন- গাইবান্ধা ৫ আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তন চেয়ে কেন্দ্রে আবেদন

দেখুন- সিডনিতে জীবন বাজি রেখে বন্দুক কেড়ে প্রাণ বাঁচান আহমেদ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন