২৭/০২/২০২৬, ১২:১২ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১২:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

কুষ্টিয়ার ভেড়ামারা উপ‌জেলায় কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার(১৬ ডি‌সেম্বর) বেলা ১২টার দিকে উপ‌জেলার লালনশাহ সেতু পার হ‌য়ে কু‌ষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়‌কে এই ঘটনা ঘ‌টে।

নিহত ওই দুই পুলিশ কর্মকর্তা পাবনা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। নিহতরা হ‌লেন,রংপুর জেলার পীরগাছা থানার ইটাকুমারী গ্রা‌মের মৃত নুর মোহাম্ম‌দের ছে‌লে মোজাহারুল ইসলাম(৪৫) ও রাজশাহীর তা‌নোর থানার চান্দু‌রিয়া রা‌তৈল এলাকার কা‌ছিম উদ্দি‌নের ছে‌লে কয়েস উদ্দিন(৪০)। মোটরসাইকেল যোগে পাবনা থেকে কুষ্টিয়া শহ‌রের দি‌কে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

প্রত‌্যক্ষদর্শী ও পু‌লিশ সূ‌ত্রে জানা গে‌ছে, বেলা ১২টার দিকে পাবনার ডিএসবিতে কর্মরত পু‌লিশ প‌রিদর্শক মোজাহারুল ইসলাম ও সহকারী উপপ‌রিদর্শক(এএসআই) কয়েস উদ্দিন মোটরসাইকেলযোগে ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া শহ‌রের দি‌কে যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তাঁরা। তবে ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা যায়নি। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) জাহেদুর রহমান ব‌লেন,কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কাভার্ডভ্যানটি আটক করা যায়‌নি। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয‌্যার জেনা‌রেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

পড়ুন- বিজয় দিবসে বিজয়ীর আলোচনা সভা অনুষ্ঠিত

দেখুন- বিজয় দিবসে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন