০১/০৩/২০২৬, ২৩:৫০ অপরাহ্ণ
22.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ২৩:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে জামাতে ইসলামের যুব ম্যারাথন অনুষ্ঠিত

মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে শেরপুরে জামাতে ইসলামী
শেরপুর সদর শাখার উদ্যোগে “Run to Build Sherpur with Rashedul Islam” শীর্ষক ম্যারাথনের আয়োজন করা হয়।ম্যারাথনে বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ নেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল নয় টায় শেরপুর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় থেকে ম্যারাথনের যাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ের যাত্রা টি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায় এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ম্যারাথনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য হাফেজ রাশেদুল ইসলাম বলেন “বাংলাদেশের বিজয়ের পূর্ণ কৃতিত্ব আমাদের বীর মুক্তিযোদ্ধা ও এ দেশের আপামর জনগণের।”

“এই বিজয় ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়েই সকল অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।”

দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি কুচক্রী মহল অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে সকল বাধা অতিক্রম করে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও শক্তিশালী বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

পড়ুন: যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণার দুর্গাপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

দেখুন: যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণার দুর্গাপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন