24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২২:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পঞ্চগড়ের বিজয় দিবস উপলক্ষে জামায়াতের বর্ণাঢ্য শোভাযাত্রা

পঞ্চগড়ে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে জেলা শহরে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আয়োজনে শহরের আদালত এলাকা থেকে শুরু হওয়া শোভা যাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, পঞ্চগড় শহর আমীর জয়নাল আবেদীন, সদর উপজেলা আমীর শফিউল আলম। সমাবেশ সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দীন।
মাওলানা ইকবাল হোসাইন বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও আমরা জাতি হিসেবে প্রকৃত স্বাধীনতার সুফল আমরা পাইনি। যারা যখন ক্ষমতায় এসেছে, তারাই ক্ষমতার অপব্যবহার করেছে। আগামী দিনে আমরা সকলকে নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।

বিজ্ঞাপন

পড়ুন: বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধাণ উপদেষ্টা

দেখুন: নেত্রকোনায় ভুয়া ডাক্তার গ্রেফতার |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন