মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহানগরের রথখোলা এলাকা থেকে শুরু হওয়া র্যালিটি রাজবাড়ী রোড প্রদক্ষিণ করে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। র্যালি শুরুর আগে নেতাকর্মীরা মাথায় নানা রঙের ক্যাপ ও হাতে জাতীয় পতাকা নিয়ে সমবেত হন।
বিজয় শুভাযাত্রায় নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এম. মনজুরুল করিম রনি।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। পরে তারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সহ মহানগর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পড়ুন- রূপগঞ্জ বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ৩শ ফুট সড়কে বিজয় শোভাযাত্রা
দেখুন- শেয়ারবাজারে বৈচিত্র্য: এটিবিতে প্রেফারেন্স শেয়ারের লেনদেন শুরু


