২৭/০২/২০২৬, ১৯:০৯ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৯:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুয়েটে বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

দিবসের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়েট প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন এবং সব আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা। সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।

সকাল ১০টায় ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’-র পাদদেশে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় বিএনসিসি’র একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা ও কর্মচারী সমিতি, বিভিন্ন আবাসিক হল এবং মাস্টাররোল কর্মচারী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ১০টা ৩০ মিনিটে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা। এছাড়া বিভিন্ন বিভাগ ও সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার শেখ ওমর ফারুক।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে বিকাল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক বনাম ছাত্র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে বীর শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পড়ুন- মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

দেখুন- তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে করা হবে যেসব আয়োজন |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন