বিজ্ঞাপন

সূত্রাপুরে দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

রাজধানীর সূত্রাপুরে একটি মোটর পার্টসের দোকানে অস্ত্র রেখে পুলিশি তল্লাশির মাধ্যমে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা নস্যাৎসহ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতারের পাশাপাশি দুটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড ১২-বোর তাজা কার্তুজ জব্দ করেছে সূত্রাপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। ব্যারিস্টার মোঃ জাকি উল্ল্যাহ বাহার (৫৮) ২। মোঃ আনোয়ারুল হক (৬২) ৩। জাকির হোসেন লিটন (৪৮) ৪। হিরু বড়ুয়া ওরফে বাবু (৩৬) ও ৫। সরদার সাইদুর রহমান তুহিন (৪৭)।

সূত্রাপুর থানা সূত্রে জানা য়ায়, বুধবার ( ১৯ আগস্ট) বিকেলে তুরাগ থানার দিয়াবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল আসামি গ্রেফতারের লক্ষ্যে সূত্রাপুর থানাধীন ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন নাজিম উদ্দিন বারো ভূইয়া মার্কেটে অভিযান পরিচালনা করে। এ সময় সূত্রাপুর থানার টহল পুলিশও তাদের সহায়তায় এগিয়ে আসে। অভিযান শেষে পুলিশ দল ‘ভূইয়া মোটরস’ নামের একটি দোকান থেকে বের হওয়ার সময় মুখোশধারী দুই ব্যক্তি দুটি কার্টন ভেতরে রেখে দ্রুত পালিয়ে যায়। দোকানের কর্মচারীদের খবরের ভিত্তিতে তাৎক্ষণিক কার্টন দুটি তল্লাশি করে দুটি দেশীয় তৈরি পাইপগান এবং দুই রাউন্ড ১২-বোর তাজা কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি মিতসুবিশি পাজেরো গাড়ি জব্দ করা হয়েছে। পরবর্তীতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে বুধবার (১৯ আগস্ট) রাতে ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়।

সিসিটিভি ফুটেজ ও প্রাথমিক তদন্তে জানা যায়, মুখোশধারী ব্যক্তিরা মার্কেটের ‘টয়োটা প্লাস’ নামের অন্য একটি দোকান থেকে কার্টন দুটি সংগ্রহ করে ভুঁইয়া মোটরসে রেখেছিল। মূলত সাদা রঙের একটি মিতসুবিশি পাজেরো গাড়ি থেকে ওই অস্ত্র ভর্তি কার্টন দুটি আনা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মার্কেটের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে ও পুলিশি হয়রানিতে ফেলতে সাজানো এই তল্লাশির ছক আঁকা হয়েছিল। তবে পুলিশের সময়োপযোগী ও পেশাদার ভূমিকার কারণে সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। এ ঘটনায় সূত্রাপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং জড়িত বাকি সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ২৫৫ ভোটে ফখরুল রাষ্ট্রপতি আনন্দের জোয়ারে ভাসছে ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন