২৭/০২/২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
২৭/০২/২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কু‌ষ্টিয়ায় বীর মু‌ক্তি‌যোদ্ধা‌ পু‌লিশদের সংবর্ধনা প্রদান

মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলায় বসবাসরত ৪০ জন বীর মুক্তিযোদ্ধা পু্লিশদের সংবর্ধনা দেওয়া হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

বুধবার(১৭ ডিসেম্বর) সকাল দশটার দি‌কে কু‌ষ্টিয়া পু‌লিশ লাইনস স‌ম্মেলন ক‌ক্ষে সংবর্ধনা প্রদান অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন জেলার পু‌লিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

প্রধান অ‌তি‌থির বক্তব্যে জসীম উদ্দিন বলেন, মহান মুক্তিযুদ্ধে প্রথম বুলেটটি পুলিশের বন্দুক থেকে নিক্ষিপ্ত হয়েছিল। প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশ গড়ার মুক্তি সংগ্রামে বিশেষ অবদান রাখে আমাদের পুলিশ।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের এই গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। জাতি তাঁদের প্রতি চির কৃতজ্ঞ এবং সর্বদা সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করে।

এ সময় র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার,ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ইন সার্ভিস কুষ্টিয়া বদরুজ্জামান জিল্লু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, সার্কেল অফিসারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

পড়ুন: পুরান ঢাকার লালবাগে প্লাস্টিক গোডাউনে আগুন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন