১০/০২/২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরকে সামনে রেখে আগামী ২৪ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। তবে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কায় এ আয়োজনটি বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বড় কোনো জনসমাগমপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা বেশ ঝুঁকিপূর্ণ এবং এটি বড় ধরনের সংশয়ের মধ্যে রয়েছে।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগের দিন সারা দেশ থেকে নেতাকর্মী ঢাকায় জড়ো হবেন। এ কারণে অনুষ্ঠানটি আয়োজনের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের ক্লিয়ারেন্স বা সবুজ সংকেতের পায়নি বিসিবি।

যদিও আয়োজক পক্ষ থেকে টেকনিক্যাল সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছিল, কিন্তু সার্বিক নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বিপিএলের এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেননা, বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বিপিএলের উদ্বোধন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা কঠিন হয়ে পড়তে পারে।

পড়ুন: পুরান ঢাকার লালবাগে প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১টি ইউনিট

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন