০১/০৩/২০২৬, ২২:৩১ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২২:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দামুড়হুদায় ভোক্তার অভিযানে দু’প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বেশি দামে ও অবৈধভাবে সার-বীজ বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার আটকবর এলাকায় মুদি দোকান, সার-বীজ ও বেকারি পণ্যসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকির সময় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, লাইসেন্স নবায়ন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় হাজিরা খাতুনের মালিকানাধীন ‘মায়া বেকারি’কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বেশি দামে ও অবৈধভাবে সার-বীজ বিক্রি এবং লাইসেন্স নবায়ন না থাকায় একই আইনের ৪৩ ধারায় আশরাফুল ইসলামের প্রতিষ্ঠান ‘মেসার্স মদিনা ট্রেডার্স’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩২ হাজার টাকা।

এসময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বাজারে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ ও বীজ বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

পড়ুন: ইসলামপুরে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল

দেখুন: সৈয়দপুরে যেভাবে পালিত হলো পবিত্র আশুরা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন