রাজধানী ঢাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হাজারীবাগ থানার জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকার জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জান্নাত আরা রুমী (৩০) নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার মো. জাকির হোসেনের মেয়ে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
পড়ুন: হাদিকে গুলি: যেভাবে ঢাকা ত্যাগ করে শুটার ফয়সাল
আর/


