ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
এ লক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় প্রধান অতিথির ক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী। এ সময় প্রবাস বন্ধু ফোরামের সভাপতি মোখলেছুর রহমান সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রচার সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ, আব্দুল্লাহ আল ফাহাদ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার ফিরোজ আহমেদ প্রমুখ।
পড়ুন- গাজীপুরে ভাঙ্গারির দোকানে আগুন, ২টি ট্রাক সহ মালামাল পুড়ে ছাই


